পৃষ্ঠাসমূহ

রবিবার, ২২ জুন, ২০২৫

চিকেন রোস্ট

আস সালামু আলাইকুম।  আজ জনপ্রিয় রেসিপি চিকেন রোস্ট নিয়ে চলে আসলাম। চলুন রোস্ট তৈরি করতে কিকি লাগে, তা দেখে তৈরি করি....

চিকেন রোস্ট 

উপকরণঃ 

মুরগি - ৩ টা ( ১২ পিস) 

আদা বাটা – ৩ চা চামচ

রসুন বাটা – ৩ চা চামচ

পেয়াজ বাটা – ৩ টেবিল চামচ

জিরা গুঁড়া– দেড় চা চামচ

ধনিয়া গুঁড়া – ১চা চামচ

লবন –স্বাদ অনুযায়ী

চিনি – ১ চা চামচ    

ঘি – ৪ টেবিল চামচ

তেল – পরিমান মতো

পেয়াজ কুচি–১কাপ

জয়ফল, জয়েত্রি বাটা –১ চা চামচ  

এলাচ- ৩ টি

তেজপাতা- ২ টি

দারুচিনি-৩ টি 

কাঁচা মরিচ – ৫/৬ টি

ঘন দুধ – ২ কাপ 

বেরেস্তা- আধা কাপ

টকদই-আধা কাপ (ফেটানো) 

মিষ্টি দই- ২ টেবিল চামচ 

চিনা, কাজু বাদাম বাটা – ২ টেবিল চামচ 

টমেটো সস –২ টেবিল চামচ

লেবুর রস –২ চা চামচ

কেওড়ার জল – ১/২ চা চামচ

জাফরান –হাফ চা চামচ 

বেরেস্তা বাটা- ২ টেবিল চামচ 

কিসমিস বাটা -২ টেবিল চামচ 


প্রস্তুত প্রণালীঃ 

মুরগির রোস্ট রান্নার জন্য প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিবো। দুধে জাফরান ভিজিয়ে রাখবো। 

আদাবাটা, রসুনবাটা,পিঁয়াজ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবন ও লেবুর রস অল্প অল্প করে দিয়ে চিকেন মেরিনেট করে রাখবো ৩০- ৪০ মিনিটের জন্য। 

 চুলাতে কড়াই বসিয়ে ডুবো তেলে পিঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিবো।

এবার ডুবো তেলে, মেরিনেট করা মুরগির  মাংসের পিস গুলো হালকা বাদামি করে ভেজে রাখবো।  

তারপর কড়াইতে ১ কাপ তেল ও ঘি দিয়ে গরম করে  তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে হালকা ভেজে নিবো। এবার আদা বাটা, রসুন বাটা , পিঁয়াজ বাটা, গুঁড়া মসলা সব দিয়ে  কষিয়ে নিবো। তারপর বেরেস্তা বাটা ,টক দই, মিষ্টি দই,  বাদাম বাটা, টমেটো সস ,লেবুর রস , কিসমিস বাটা, পোস্ত বাটা দিয়ে আবার ভাল করে কষিয়ে নিবো। এবার ভাজা চিকেনের পিসগুলো দিয়ে কিছুক্ষন কষিয়ে নিবো। হালকা কষিয়ে নেওয়া হলে পরিমানমতো পানি দিবো। ফুটে উঠলে ঢেকে দিবো।

চিকেন সিদ্ধ হয়ে আসলে ,জাফরান ভিজানো দুধ, কেওড়ার জল দিয়ে নেড়ে অপেক্ষা করবো ৫ মিনিট। ঝোল  শুকিয়ে আসলে কাঁচা মরিচ, চিনি, সামান্য ঘি  দিয়ে নেড়েচেড়ে  আরও একটু দমে রাখবো। ঝোল মাখা মাখা হলে নামিয়ে সার্ভিং ডিশে তুলে বেরেস্তা দিয়ে সাজিয়ে পোলাও -এর সাথে পরিবেশন করবো। 

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

💕

Ava বলেছেন...

অসাধারণ রেসিপি