পৃষ্ঠাসমূহ

kurma লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
kurma লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩১ মে, ২০২৫

খাসির কোরমা

আস সালামু আলাইকুম। কোরবানি ঈদ উপলক্ষে আমার রেসিপি'র মধ্যে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি "খাসির কোরমা....

চলুন শুরু করি.....

 

উপকরণঃ

খাসির মাংস - ২ কেজি,

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ,

ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ,

পেঁয়াজবাটা -আধা কাপ

রসুনবাটা- ২ চা চামচ,

আদাবাটা - ১ টেবিল চামচ,

বেরেস্তা বাটা- ১ টেবিল চামচ,

কাঁচামরিচ বাটা- ১ টেবিল চামচ,

বাদাম(কাজু,পেস্তা) বাটা- ১ টেবিল চামচ,

দারুচিনি -বড় ৪ টা,

এলাচি- ৪ টা,

তেজপাতা- ২ টা,

লবণ- স্বাদমতো,

ঘি - ১ কাপ,

সয়াবিন তেল- ১ কাপ,

কাঁচা মরিচ- ১০ টা,

কেওড়া- ২ টেবিল চামচ,

ঘন তরল দুধ- ২৫০ গ্রাম,

টক দই -আধা কাপ,

চিনি- ২ চা চামচ,

পেঁয়াজ কুচি- ১ কাপ,

বেরেস্তা-আধা কাপ,

লেবুর রস- ১ টেবিল চামচ,

জাফরান -আধা চা চামচ,

(দুই টেবিল-চামচ তরল দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)

.

প্রস্তুত প্রণালীঃ

মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। কাটা মাংসে লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রাখবো। এবার মাংসের পানি ভাল করে ঝরিয়ে, সব বাটা মসলা, গরম মসলা, টক দই, হাফ কাপ ঘি ও হাফ কাপ সয়াবিন তেল, লবণ দিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিবো। মাংস সেদ্ধ না হলে আরও পানি দিবো। পানি অর্ধেক টেনে গেলে কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিবো। ১৫ থেকে ২০ মিনিট পর পাশের চুলায় বাকি ঘি ও সয়াবিন তেল গরম করে , গরম মসলা, তেজপাতা দিয়ে পেঁয়াজকুচি সোনালি রং করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে বাগার দিবো। তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিবো। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান  দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো দমে রাখবো।

যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে  এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন বেরেস্তা ছড়িয়ে নেড়ে নামিয়ে, পোলাও,ভাত, রুটি, নান,পরোটা সাথে পরিবেশন করতে পারেন...

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ডিম কোর্মা

 

আজ  একটি কোর্মা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য।  চলুন ডিম কোর্মা তৈরি করি-----



উপকরণ :

*ডিম - টি

*দুধ- আধা কেজি

*পেঁয়াজ কুঁচি- কাপ,

*পেঁয়াজ বাটা- টেবিল চামচ,

*রসুন বাটা- চা চামচ,

*আদা বাটা- চা চামচ,

*ধনিয়া গুঁড়ো - চা চামচ,

*মরিচের গুঁড়ো - চা চামচ,

*কাঁচামরিচ - টি ( ফালি),

*তেজপাতা- টি,

*এলাচ - টি,

*দারুচিনি - টি

*গুঁড়ো দুধ- টেবিল ,

*ঘি- টেবিল চামচ,

*তেল- পরিমাণ মতো,

*লবণ- স্বাদমতো,

*চিনি- সিকি চা চামচ,

 

প্রস্তুত প্রণালী :

প্রথমে ডিম ধুয়ে, লবণ টেবিল চামচ দিয়ে সিদ্ধ বসাবো। -১০ মিনিট পর চুলা থেকে ডিম নামিয়ে, ঠান্ডা পানিতে রেখে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিবো। (লবণ দিয়ে ডিম সিদ্ধ করার কারণ খোসা সহজে যেনো ছাড়ানো যায় তাই লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি) তারপর ডিম গুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে চারপাশে দাগ কেটে নিবো।  অল্প লবণ, আদা বাটা সিকি পরিমান দিয়ে অল্প গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিবো। এবার আধা কেজি দুধ জ্বাল করে ২৫০ গ্রাম পরিমাণ করে নিবো। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে ডিম হালকা ভেজে তুলে নিবো। এবার অই তেলে তেজপাতা,এলাচ,দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়বো। তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে বেরেস্তা করে নিবো। (বেরেস্তা হলে, কিছু বেরেস্তা তুলে রাখবো, ডেকোরেশনের জন্য) এবার প্যানের বেরেস্তায় পেঁয়াজ বাটা দিয়ে ভুনবো কিছুক্ষণ। তারপর আদা বাটা,রসুন বাটা দিয়ে আরও মিনিট ভুনবো। এবার সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মসলা ভাল করে কষাবো। মসলা থেকে তেল বের হলে ডিম দিবো। আবারও কিছুক্ষণ কষাবো। এবার জ্বাল দেওয়া দুধ দিবো,গুঁড়ো দুধ, ঘি, কাঁচামরিচ দিয়ে নাড়বো।

মিনিট মাঝারি আঁচে চুলায় রান্না করবো। ঘি বের হবার পর চুলা বন্ধ করে, সার্ভিং ডিশে বেরেস্তা দিয়ে  সাজিয়ে পরিবেন করবোভাত বা পোলাও এর সাথে।