পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাটার ক্রিমি চিকেন কারি

আস সালামু আলাইকুম। আজ আপনাদের জন্য বাটার ক্রিমি চিকেন কারি রেসিপি শেয়ার করবো। চলুন শুরু করি... 


বাটার ক্রিমি চিকেন কারি 

উপকরণঃ

মুরগির মাংস – ৫০০ গ্রাম (কিউব করে কাটা)

টক দই –হাফ কাপ

পিঁয়াজ – ২টি (বড়, কুচি করা)

রসুন বাটা – ১ চা চামচ

আদা বাটা – ১ চা চামচ

টমেটো – ২টি (ব্লেন্ড করে পিউরি করা)

কাজু বাদাম – ১০-১২টি 

(পানি বা দুধে ভিজিয়ে পেস্ট করা)

ফ্রেশ ক্রিম– হাফ কাপ

মাখন –১০০ গ্রাম 

তেল– ২ টেবিল চামচ

লবণ –পরিমাণমতো

হলুদ গুঁড়া– হাফ চা চামচ

মরিচ গুঁড়া– ১ চা চামচ (ঝাল পছন্দমতো)

গরম মশলা গুঁড়া –হাফ চা চামচ

ধনিয়ার গুঁড়া– ১ চা চামচ

কসুরি মেথি (মাঝে হাতে চূর্ণ করা)– ১ চা চামচ

ধনিয়াপাতা কুঁচি– সাজানোর জন্য

 

 প্রস্তুত প্রণালীঃ

মেরিনেট করার জন্য মুরগির টুকরোগুলো টক দই, সামান্য লবণ, হাফ চা চামচ আদা-রসুন বাটা ও হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিবো। 

পেঁয়াজ ভাজার জন্য প্যানে তেল ও ২ টেবিল চামচ মাখন গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিবো। 

এবার বাকি আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট ভুনবো। 

সামান্য পানি দিয়ে মসলা কষাবো তেল বের হলে টমেটো পিউরি দিবো। ২-৩ মিনিট নাড়বো এখন হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিবো। মসলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিবো।

এবার মেরিনেট করা মুরগি দিয়ে ৫-৬ মিনিট কষাব। ১ কাপ গরম পানি দিবো। ঢাকা না দিয়ে ১৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করবো। এবার কাজু বাদামের পেস্ট দিবো। ভালো করে মিশিয়ে ৫ মিনিট রাখবো।

ফ্রেশ ক্রিম, গরম মশলা ও কসুরি মেথি দিয়ে নেড়ে আরও ৩-৪ মিনিট ঢেকে অল্প আঁচে রান্না করবো। ৫ মিনিট পর বাকি মাখন দিবো। ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিবো।


"বাটার ক্রিমি চিকেন কারি" সারভিং ডিশে তুলে উপরে সামান্য ক্রিম দিয়ে গার্নিশ করবো আর পরোটা, নান রুটি সাথে পরিবেশন করবো...